দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৩ মে ) দুপুরে উপজেলার ১৬নং রুপসা (দক্ষিণ) ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে যায় ১১টি বসতঘর। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কান্নায় ভেঙে পড়েন।
ক্ষতিগ্রস্তরা হলেন— একই বাড়ির মুকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, মামুন হোসেন, ইমরান হোসেন, আবুল হাশেম, আবুল কাশেম, দেলোয়ার হোসেন, আইয়ুব আলী, রিপন হোসেন, শিপন হোসেন ও সবুজ হোসেন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে একে একে ১১টি ঘর ও ১০টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ কামরুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
/অ